কক্সবাজারে মাছ ধরার ট্রলারে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার
অনলাইন ডেস্কঃ কক্সবাজারে একটি মাছ ধরার ট্রলার থেকে প্রায় ৪০ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) র্যাব-১৫ এর অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরোয়ার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার দিবাগত রাতে কক্সবাজার সদর থেকে র্যাব-১৫ এর একটি দল ইয়াবা উদ্ধার করে। এ সময় তিন জনকে আটক করা হয়। র্যাবের এ কর্মকর্তা আরও জানান, অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যারা মূল্য প্রায় ৪০ কোটি টাকা।
দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।