September 19, 2026, 8:11 am

creativesoftbd.com
শিরোনামঃ

টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের কমিটিতে অনিয়মের অভিযোগ, যোগ্যরা বঞ্চিত 

টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের কমিটিতে অনিয়মের অভিযোগ, যোগ্যরা বঞ্চিত

 

গাজীপুর প্রতিনিধিঃটঙ্গী পূর্ব থানা ছাত্রদলের কমিটিতে অনিয়মের অভিযোগ, যোগ্যরা বঞ্চিত হয়েছেন।
(১২ নভেম্বর) বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যোগ্য ও রাজপথের পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে পকেট কমিটির মাধ্যমে ছাত্রলীগ, মাদকসেবী, বিবাহিত , জুনিয়রদের দ্বারা মেরুদণ্ডহীন ও অযোগ্যদের দিয়ে কমিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং ঝাড়ু মিছিল করে সংগঠনটির পদ বঞ্চিত নেতারা।

মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক মিলগেট এলাকা থেকে টঙ্গী থানা বি এন পির পার্টি অফিস এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ করা হয় এ সময় দলের তৃণমূল নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায় তারা মহাসড়কে রাস্তা ও যানবাহন অবরোধ করে প্রায় আধা ঘন্টার মত মহাসড়কে অবস্থান করে এবং মহা সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন।
উক্ত বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে টঙ্গী পূর্ব থানা ছাত্রদল নেতা আল-আমিন ইসলাম স্বাধীন
সিনিয়র ছাত্রনেতাদের সমালোচনা করে বলেন অবিলম্বে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের কমিটি বাতিল করে সকল পর্যায়ের অভিজ্ঞ লোক দ্বারা বিচার-বিশ্লেষণ করে সত্য মিথ্যা যাচাই করে , যোগ্যদের কে কমিটিতে স্থান দেওয়ার আহবান জানান। এসময় তিনি সিনিয়র নেতাদের দুই দিনের সময় বেঁধে দিয়ে বলেন যদি আপনারা এরমধ্যে কমিটি স্থগিত না করেন
তাহলে আগামী ১৫ নভেম্বর ঢাকা প্রেসক্লাবে কমিটি বাতিলের জন্য বিক্ষোভ সমাবেশ করা হবে।
এবং টঙ্গী বৃহৎ ছাত্রদলের কর্মীদের মতামতের ভিত্তিতে আমরা কর্মীসভার মাধ্যমে এবং সকল পর্যায়ের কর্মীদের স্বাক্ষরিত টঙ্গীপূর্ব থানা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন।
সাথে সাথে প্রতিটা ওয়ার্ড কমিটি ঘোষণা করা হবে। এ সময় তিনি আরো বলেন যতদিন পর্যন্ত আমরা ন্যায়বিচার না পাব ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।
আগামীতে আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অনশন সহ , ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ হাসান উদ্দিন সরকার
ও সাধারণ সম্পাদক আলহাজ সোহরাব উদ্দিন বরাবর স্মারকলিপি পাঠানো হবে।
এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যারা আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। এবং আজকে যারা মিছিলের কর্মীদেরকে আসতে বাধা দিয়েছেন এবং তাদের উপরে বহিরাগতদের দ্বারা হামলা করেছেন ভবিষ্যতে আপনাদেরকে আর ছাড় দেওয়া হবে না ।

creativesoftbd.com

     দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।