September 19, 2026, 8:11 am

creativesoftbd.com
শিরোনামঃ

নতুন বিমানবন্দর নির্মানের ঘোষণায় খুশি বাগেরহাটবাসী

নতুন বিমানবন্দর নির্মানের ঘোষণায় খুশি বাগেরহাটবাসী
আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়ক ও নৌ পথের পাশাপাশি আকাশপথ আধুনিকায়ন করা হচ্ছে। বাগেরহাটে নির্মাণ করা হবে নতুন একটি বিমানবন্দর।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ঘোষণা বাগেরহাটবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে যুক্ত আবুল আসলাম তুহিন বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়ন হচ্ছে। বাগেরহাটে বিমানবন্দর নির্মান ত্বরান্বিত হলে পর্যটন শিল্পের উন্নয়ন হবে।
ব্যবসায়ী জয়নুল আরিফ বলেন, পদ্মা সেতুর পর বিমানবন্দর ঘোষণায় আমরা দারুণভাবে আপ্লূত। দ্রুত ও উন্নত যোগাযোগ ব্যবস্থা চালু হলে ব্যবসায় যেমন গতি আসবে।
এ বিমানবন্দর নির্মান হলে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনে দেশি বিদেশি পর্যটক আসবে যা এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক চাকা সচল হবে।
পর্যটন ও বিমান খাতের উন্নয়ন, বড় অঙ্কের রাজস্ব আয়ের উৎস হতে পারে উল্লেখ করে সরকার প্রধান বলেন, নতুন অভ্যন্তরীণ বিমানবন্দর হবে দক্ষিণবঙ্গে। বিশ্বের দূরবর্তী রুটগুলোতে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনায় সরকার আলোচনা অব্যাহত রেখেছে।

creativesoftbd.com

     দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।