September 19, 2026, 8:11 am

creativesoftbd.com
শিরোনামঃ

নবিগঞ্জের চাঞ্চল্যকর কামাল হত্যার মূল পরিকল্পনাকারী চেয়ারম্যান হাবিব এখনে অধরা

নবিগঞ্জের চাঞ্চল্যকর কামাল হত্যার মূল পরিকল্পনাকারী চেয়ারম্যান হাবিব

এখনে অধরা
শামীম চৌধুরী হবিগঞ্জ প্রতিনিধিঃ  নবিগঞ্জের চাঞ্চল্যকর কামাল হত্যা মামলার পরিকল্পনাকারী ও এজাহারনামীয় মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাহিরে
বানিয়াচং উপজেলার ৭ নং বড়ইউরি ইউনিয়নের আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মোঃ কামাল হত্যার মূল পরিকল্পনাকারী ৭ নং বড়ইউরি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব সহ এজাহারভুক্ত মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাহিরে
আইনশৃঙ্খলা বাহিনী এখনো তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়নি
কামালের স্ত্রী রাজনা বেগম বলেন আমার বাড়িতে এসে এসপি স্যার সার্কেল এসপি স্যার মহোদয় আমাকে আশ্বস্ত করেছিলেন, আমার স্বামী হত্যার মুল পরিকল্পনাকারীসহ সকল আসামিকে খুব দ্রুতই গ্রেফতার করা হবে
 রাজনা বেগম অভিযোগের সুরে বলেন ১৫ জন আসামিকে গ্রেফতার করার পূর্বে পুলিশ এবং ডিবি পুলিশ  যেভাবে আসামি ধরতে তৎপর ছিলেন এখন কিন্তু উনাদেরকে আসামি গ্রেফতারে সেভাবে তৎপর হতে দেখা যায়নি।
মৃত কামালের স্ত্রী মনে করেন এখনো যদি পুলিশ আগের মতো আসামি ধরতে তৎপর থাকেন তাহলে অবষ্যই আমার স্মামীর হত্যাকারী হাবিব চেয়ারম্যান সহ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পারবেন
পুলিশ সুপারের কাছে আমার আকুল আবেদ আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করুন
কামাল হত্যার মুল পরিকল্পক এবং হুকুমকারী এজাহারভুক্ত প্রধান আসামি হলেন
(১)চেয়ারম্যান হাবিবুর রহমান(৩৮)পিতা মৃত হাজি ইছহাক, হলদারপুর
এজাহারভুক্ত চার্জের আসামিরা হলেন
(২)মোঃ আবিদ আলী(৪০) পিতা মৃত আব্দুস ছোবহান হলদারপু(৩) জাহেদ মিয়া (৪৫)ঐ
(৪) মোঃ ফারুক মিয়া(৪৪) পিতা মৃত হাজি উসমান গনি
(৫) মোঃ রফিক (৩০) পিতা মৃত রাজা মিয়া(৬) মন্নান মিয়া (৫৫) পিতা মৃত  কালাইনজুরা, আঃ ছত্তার (৭) আরজু মিয়া(৫২) পিতা ঐ সহ মোট ১৩ আসামি এখনো ধরাছোঁয়ার বাহিরে
চেয়ারম্যান সহ বাকি আসামিদের গ্রেফতার বিষয়ে মামলার আইও নবিগঞ্জ থানার এস আই কামাল সাহেবকে কল করে জানতে চাইলে
উনি ছুটিতে আছেন এবং আগামিকালই ছুটি কাটিয়ে থানায়  আসবেন জানিয়ে বলেন
মূুল পরিকল্পনাকারী চেয়ারম্যান হাবিব সহ  সহ বাকি আসামিদের গ্রেফতারে আগেরমতোই তৎপর হবেন এবং আসামি গ্রেফতারে সক্ষম হবেন

creativesoftbd.com

     দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।