-
- লিড নিউজ
- নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
- সময়: August, 3, 2020, 1:40 am
- 182 বার:
নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগন্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুর মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।একই সময়ে দিলাল মিয়া নামের আরেক যুবক আহত হয়েছে। রোববার ২ আগস্ট সকাল ১০ টার সময় আউশকান্দির জিয়াদিপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। স্হানীয় লোকজানান যে সকালে নিজ বারির ঘরের চালে টিভির এন্টেনার লাগাতে গিয়ে বসত ঘরের চালের উপর দিয়ে বিদ্যুৎএর লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন আহত হয়। আশঙ্কা জনক অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যায় সাইফুর। জিয়াদিপুর গ্রামের মেম্বার ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। সাইফুরের মৃত্যুর কারনে তার পরিবারে গভীর শোক নেমে আসে।
দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।