-
- লিড নিউজ
- নবীগঞ্জ ইউপি স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা
- সময়: August, 8, 2020, 3:26 pm
- 271 বার:
নবীগঞ্জ ইউপি স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর ইউনিয়ন পরিষদে হরিনগর গ্রামে একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। যেখানে অনেক লোক চিকিৎসা সেবা নেওয়ার জন্য প্রতিদিন ভীড় করছে। এই হাসপাতালে ডেলিভারি রোগী ভর্তি নেওয়া হয় এবং কিছু প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্হা রয়েছে। হাসপাতাল পরিদর্শন কালে দেখা যায় সেখানে দুটি মাত্র ডেলিভারি সিট রয়েছে। যখন একসাথে তিনজনের বেশী ডেলীভারি রোগী যায় তখন তারা সিটের অভাবে মাটিতে রেখে ও ডেলীভারি করেন। নানা ধরনের সমস্যা থাকার কারনে অনেক রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাসপাতালের ডাক্তার অগ্নিশিখা ভট্টাচার্যের সাথে কথা বলে জানা যায়, ডাক্তার সংখ্যা কম এবং আসন সংখ্যা কম থাকার কারনে তাদের রোগীদের চিকিৎসা করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি আরো জানিয়েছেন কিছুদিন আগে ডেলীভারি করতে গিয়ে মারা যায় একজন গর্ভবতী মহিলা। অনেক সময় ডাক্তার না পাওয়ার কারনে রোগীরা চিকিৎসা সেবা নিতে পারে না। হাসপাতালের ডাক্তার সংখ্যা মাত্র দুইজন ডাঃ অগ্নিশিখা ভট্টাচার্য(FWB), ঝরনা আক্তার( প্যারামেডিক) এবং একজন আয়া রয়েছে। যেখানে মানুষের জীবন বাঁচানোর কথা কিন্তু সেখানে চিকিৎসার অভাবে লোকা মারা যায়। ডাঃ অগ্নিশিখা ভট্টাচার্য বলেছেন তাদের সমস্যার কথা এবং লোকজনের স্বাস্থ্যসম্মত চিকিৎসার কথা চিন্তা করে যেন হাসপাতালে আসন সংখ্যা এবং ডাক্তার সংখ্যা বাড়ানো হয়। এ ব্যাপারে স্বাস্থ্য অদিপ্তর যেন সুনজর রাখেন।
দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।