ফকিরহাটে শিক্ষার মানোন্নয়ন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন উদ্যোগে সার্বিক স্বক্ষরতা আন্দোলন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা সিস্টেম এবং ভার্চুয়াল ব্লাড ব্যাংক স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
সভায় সভায় শিক্ষার মানোন্নয়নসহ দূর্যোগ সংক্রান্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের মাধ্যমে কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার নিমিত্ত দূর্যোগ ব্যবস্থাপনা সফটওয়্যারের খসড়া পর্যালোচনা এবং এটি কার্যকর করার জন্য উপজেলাব্যাপী জরিপ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জরুরী রক্ত সরবরাহ নিশ্চিত করার জন্য উপজেলাব্যাপী রক্তদানে ইচ্ছুক ব্যক্তিদের তালিকা তৈরী এবং জরুরীভিত্তিতে নিরাপদ রক্ত সরবরাহ ব্যবস্থাপনা গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, ইউপি চেয়ারম্যানগন শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, মো: শহিদুল ইসলাম, মো: ইউনুস আলী শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদার, যুব উন্নয়ন অফিসার মো: আমজাদ হোসেন সরদার, অধ্যক্ষ বটু গোপাল দাশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ।