শামীম চৌধুরী, বানিয়াচং থেকে:বানিয়াচং থানায় প্রবাসীর দেয়া জীবাণুনাশক টানেল উদ্বোধন করেন পুলিশ সুপার।
হবিগঞ্জের বানিয়াচং থানা কমপ্লেক্সে ইউ,কে প্রবাসি টিপু চৌধুরীর উপহার হিসেবে
জীবাণুনাশক টানেল (০২ আগস্ট) রবিবার দুপুর ০২:ঘটিকায় শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম পিপিএম (বার)।
উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি জনাব শেখ মোঃ সেলিম ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জনাব মোঃ ইমরান হোসেন
এসময় বানিয়াচং থানা এলাকায় মাদক জোয়া ডাকাতির বিরুদ্ধে মোটর সাইকেল মহড়ার ও আয়োজন করা হয়
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ ও করোনা আক্রান্তে দিশেহারা
করোনার ভয়ের কারনে আপন মানুষ গুলো যখন স্বজনদেরকে করোনা সন্ধেহে রাস্তাঘাটে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়
তখন করোনা আক্রান্ত রুগিদের পাশে ত্রাতা হিসাবে নিজেদের জিবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে পৌছে দিয়েছে পুলিশ
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মৃতদেহ গুলো কাপন দাপন করে দিয়েছে পুলিশ
সেই পুলিশদের নিরাপত্তার কথা ভেবে বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা কাগাপাশা চৌধুরী বাড়ির মরহুৃ মোঃ আবু তাহের চোধুরীর ইউকে প্রবাসি সন্তান টিপু চৌধুরী বানিয়াচং থানা কমপ্লেক্সে একটি জীবাণুনাশক টানেল উপহার দেন
এবং পাশাপাশি বিত্তশালী মানুষদেরকে বিভিন্ন সেবা মুলক প্রতিষ্টানে জীবাণুনাশক বিভিন্ন দ্রব্যাদি দেওয়ার ও আহবান জানান।