September 19, 2026, 8:11 am

creativesoftbd.com
শিরোনামঃ

মৌলভীবাজারে মাদক সম্রাট মিলন ৭৬০ পিছ ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক

মৌলভীবাজারে মাদক সম্রাট মিলন ৭৬০ পিছ ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক

 

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭৬০ পিছ ইয়াবাসহ মাদক সম্রাট মিলনকে আটক করা হয়।
(২৮ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় মৌলভীবাজার শহরস্থ উওর কলিমাবাদ হতে মাদক সহ আটক করা হয়।
মুরাদ আলী মিলন (৩৯) পিতা: মৃত্যু মাসুক আলী, উওর কলিমাবাদ সদর উপজেলা মৌলভীবাজার।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিলনকে ৭৬০ পিছ ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

creativesoftbd.com

     দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।