শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত
অনলাইন ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন তিনি। বর্তমানে তিনি সুস্থ আছেন।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অসুস্থ বোধ করায় শিক্ষামন্ত্রী গতকাল রবিবার (৬ ডিসেম্বর) কোভিড-১৯ টেস্ট করেছেন। রাতে তার টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।