শ্রীমঙ্গলেগান্ধী ছড়া চা বাগান থেকে ১ মৃত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ
জিতু তালুকদার, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গান্ধী ছড়া চা বাগানের ভেতর থেকে ২৪ জুলাই শুক্রবার সকালে একমৃত ব্যক্তির লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী জানান মৃত নুরুল ইসলাম (৫০) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত মোঃ ছকির মিয়ার ছেলে। সে পেশায় কৃষক, এলাকাবাসীর ধারণা পূর্ব শত্রুতার জেরে এমন ন্যাক্কার জনক ঘটনা কেউ ঘটাতে পারে কেহ । স্থানীয়রা আরও বলেন শত্রুতা যাই হোক একজন মানুষকে একেবারে মেরে ফেলা মোটেও উচিৎ নয়।
পুলিশ নুরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। পুলিশ জানায় ময়নাতদন্তের পর জানা যাবে তাকে কিভাবে খুন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন, আমাদের ধারণা রাতের কোন এক সময় নুরুল ইসলামকে মেরে তার লাশ চা বাগানের ভিতরে ফেলে যায়। তিনি বলেন ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে তাকে কি ভাবে খুন করা হয়েছে। তিনি আরও বলেন এ ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।