শ্রীমঙ্গলে আবাসিক হোটেল ও রিসোর্টে অভিযান করে অসামাজিক কার্যকলাপে জড়িত আটক ৯
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় মৌলভীবাজার ডিবি পুলিশ শ্রীমঙ্গল থানা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেল ও রিসোর্টে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের দায়ে অভিযুক্ত ০৬ জন পুরুষ ও ০৩ জন মেয়ে এবং ১৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন পুরুষকে আটক করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, অনৈতিক অসামাজিক কার্যকলাপ সমাজের রন্দ্রে প্রবেশ করে সামাজিক অবক্ষয়ে মূল্যবোধকে নিকৃষ্ট করছে।
পুলিশ সুপার মৌলভীবাজার মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে মাদক, জুয়া নির্মূল হতে চলছে।
জেলা গোয়েন্দা শাখার এই অভিযান মৌলভীবাজার জেলায় অব্যাহত থাকবে।
দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।