September 19, 2026, 8:12 am

creativesoftbd.com
শিরোনামঃ

শ্রীমঙ্গলে সেলাই মেশিন, ছাগল ও মুদি ব্যবসার উপকরণ বিতরণ

শ্রীমঙ্গলে সেলাই মেশিন, ছাগল ও মুদি ব্যবসার উপকরণ বিতরণ

রুমানা আক্তার শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনআরএস সুচনা প্রকল্পের আয়োজনে উপকারভোগীদের মধ্যে আয়বর্ধনমুলক কাজের জন্য সেলাই মেশিন, ছাগল ও মুদি ব্যবসার উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানুলাল রায় এর সভাপতিত্বে উপকরণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের নারী সদস্য (মেম্বার) মালেকা বেগম সুচনা ইনপ্রিমেন্টিং প্রজেক্ত পার্টনার কো-অর্ডিনেটর (আইপিপিসি) আনিসুর রহমান, সুচনার উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর মোস্তফা হায়দার মিলন প্রমুখ।

এসময় সুচনার উপজেলা প্রজেক্ট কোর্ডিনেটর মোস্তফা হায়দার মিলন বলেন, উপকারভোগীদের মধ্যে আয়বর্ধনমুলক কাজের জন্য ৪৫ জন উপকারভোগীর মধ্যে ৯টি ছাগল, ২৪টি সেলাই মেশিন, ১২টি মুদি ব্যবসার মালামাল প্যাকেজ (৮ হাজার টাকার প্যাকেজ) বিতরণ করা হয়। আমাদের টার্গেট শ্রীমঙ্গল ইউনিয়নের ৫৪২জনকে আয় বর্ধনকাজে সহযোগিতা করা।

creativesoftbd.com

     দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।