সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
স্টাফ রিপোর্টারঃ নওগাঁ -৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাফিল আলম আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। সজ্জন ও জ্ঞানী এ সংসদ সদস্য ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক। নিবেদিতপ্রাণ এ রাজনীতিবিদ সবসময় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মৃত্যুতে রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।
ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন
দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।