সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, এনডিসি শ্রীমঙ্গল উপজেলায় গৃহ নির্মাণ কাজ পরিদর্শন ও নির্মাণ কাজে অংশগ্রহণ
স্টাফ রিপোর্টেরঃ”মুজিববর্ষে বাংলার মাটিতে একটি মানুষও গৃহহীন থাকবে না” – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আজ (১৩ নভেম্বর) শুক্রবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আশিদ্রোন ইউনিয়নে মোহাজেরাবাদ গ্রামে ভূমিহীন, গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন গৃহের কাজ পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার, মোঃ মশিউর রহমান, এনডিসি। এসময় বিভাগীয় কমিশনার নিজ হাতে গৃহের ভিত নির্মাণের কাজে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীমঙ্গল জনাব নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।