সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপির আরেকটি অবদান
এস.এম কিবরিয়াঃ এখন পর্যন্ত বাংলাদেশের অনেকগুলো জেলাই A গ্রেডে রুপান্তরিত হয়েছে। কিন্তু সিলেট বিভাগের অন্যতম পর্যটনখ্যাত এবং প্রবাসী অধ্যূসিত মৌলভীবাজার জেলা B গ্রেডে থাকার কারনে বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। যার কারণে বিভাগের অন্যান্য জেলায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ অনেক বড় বড় প্রকল্পের ক্ষেত্রে মৌলভীবাজার জেলা পিছিয়ে ছিল।
কিন্তু সৈয়দা জোহরা আলাউদ্দিনের একক প্রচেষ্ঠায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় মৌলভীবাজার জেলা বর্তমানে সিলেট বিভাগের অন্যতম এ গ্রেড জেলায় পরিনত হয়েছে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এমপি মহোদয় মৌলভীবাজার টু শমসেরনগর সড়কের কাজের পাশাপাশি মৌলভীবাজারকে এ গ্রেড জেলায় রুপান্তরের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব রাখেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন।
মাননীয় সাংসদ এজন্য জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি জেলাবাসীকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে মৌলভীবাজার জেলার উন্নয়ন কর্মকান্ড এবং মেডিকেল কলেজের প্রস্তাবটি আর থেমে থাকবেনা বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।