আজমল হোসেন খান, বানিয়াচং (হবিগঞ্জ)প্রতিনিধি ।। বানিয়াচং ১নম্বর উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের স্মার্ট কার্ড বিতরন করা হয়েছে।
স্মার্ট কার্ড বাংলাদেশের জনগের মাঝে পৌছে দেওয়া সরকারের বড় একটা সফলতা ।
কিন্তুু বাংলাদেশ সরকার ক্যাভিড-১৯ করোনা ভাইরাস নিয়নতনে সর্বাত্মক আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে,
সরকারি স্বাস্থ্য বিধি নিষেধ ও নিয়ম মেনে জনগন চলাফেরা করাতে বাংলাদেশ অনেকটাই নিরাপদে অবস্থান করছে,এবং করোনা ভাইরাস নিয়নতনে অনেকটা সফল হয়েছে ।
স্মার্ট কার্ড বিতরন কালে ছিল না কোন সরকারি বিধি নিষেধ এর কোন নিয়ম নীতি। একজন আরেক জনের মাঝে ছিল না কোন দুরত্ব,বেশির ভাগ জনগণের মুখে ছিল না কোন মাস্ক।
২৫.০৯.২০ইং বুধবার সকাল ১০ ঘঠিকায় এই ইউনিয়নে এরিয়া ভিত্তিক স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়ে রাত ৯ ঘঠিকা পর্যন্ত বিতরন হয়।
১নম্বর উত্তর পূর্ব ইউনিয়নের মাঝে, জাংগালিয়াটুলা, দাসপাড়া, পুরান তোপখানা,ভাদাউড়ি,দক্ষিণ নন্দী পাড়া, নন্দীপাড়া এই সব এলাকার সাধারন জনগন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে স্মার্ট কার্ড গ্রহন করতে স্থানীয় মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে জড়ু হতে থাকে।
স্মার্ট কার্ড আনতে গিয়ে অনেকেই অভিযোগ তুলেন ৩০০০ জনের কার্ড এক সাথে বিতরন করা সঠিক হয়নি,এত সব মানুষের জন্য মাত্র ৫ কম্পিউটার দিয়ে কাজ করেছে,নেই কোন পর্যাপ্ত পরিমান যন্ত্রপাতি ও লোকবল। নেই সামাজিক কোন দূরত্ব । হাজার হাজার মানুষ একত্রিত হওয়া মানেই করোনা ভাইরাসের বিস্তার হওয়ার সম্ভাবনা বেশি ।