September 19, 2026, 8:11 am

creativesoftbd.com
শিরোনামঃ

কেশবপুরে অবৈধভাবে বালু উত্তোলন, সরঞ্জামাদিসহ ড্রেজার মেশিন জব্দ ও জরিমানা

কেশবপুরে অবৈধভাবে বালু উত্তোলন, সরঞ্জামাদিসহ ড্রেজার মেশিন জব্দ ও জরিমানা
মোঃ তানিম আরাফাত দীপ, যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাউশলা গ্রামের একটি মাছের ঘের থেকে বালু উত্তোলন বন্ধ ও ড্রেজার মেশিন জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ৷
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যানন্দকাটী ইউনিয়নের বাউশলা গ্রামে নিজস্ব মাছের ঘের থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন একই গ্রামের মৃত হাসেম আলী মহলদারের ছেলে মোসলেম মহলদার। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ঘটনাস্থলে পৌঁছে সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও অন্যান্য সরঞ্জামাদিসহ ড্রেজার মেশিন জব্দ করেন ৷ এ ঘটনায় আসামি মোসলেম মহলদারকে (বালু মহল ও মাটি সংরক্ষণ আইন ২০১০ এর ১৫/১ ধারায়) ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমান করেন এবং জরিমানার টাকা আদায় করেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা ভূমি অফিসের নাজির ফারুক হোসেন জানান, বাউশলা গ্রামের নিজস্ব মাছের ঘের থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন মোসলেম মহলদার ৷ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামাদিসহ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে ৷

creativesoftbd.com

     দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।