September 19, 2026, 8:11 am

creativesoftbd.com
শিরোনামঃ

বাগেরহাটে ২৯ কেজি গাঁজাসহ আটক দুই
আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬, খুলনা) সদস্যরা। র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মো. মাহবুব-উল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর উত্তরপাড়া নামক স্থানে একটি ট্রাকে তল্লাশি করে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দিনাজপুর জেলার কোতোয়ালি থানার দিঘন এলাকার মো. ফজলুর রহমান শাহার ছেলে ট্রাকচালক কামরুজ্জামান শাহা (৪৩) ও পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ছোট সৌলা এলাকার মো. বাবুল তহশিলদারের ছেলে চালকের সহযোগী মো. রবিউল ইসলাম বায়েজিদ (২০)।
র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মো. মাহবুব উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকে তল্লাশি করে ২৯ কেজি গাঁজা পাওয়া যায়। সেসময় ট্রাকের চালক ও সহযোগীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফকিরহাট থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

creativesoftbd.com

     দৈনিক মানব সমাজ এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।